সমুদ্রের নোনা ঢেউয়ে ঝলকায় মুহূর্ত,
হলদে আকরিকের তীব্রতায়, মধুর জৌলুসে,
ঝঞ্ঝার বিক্ষোভ যার পাথুরে বরফি কেলাসকে
ভাঙতে পারেনি এতটুকু
সূর্যালোক, আগুনের শব্দে বেজে ওঠে চড়চড়,
গুনগুন করে মৌমাছির মত,
ব্যস্ত রাখে নিপুণ আঙুল, সবুজ পাতায় ঢেকে নেয় মুখ,
গাছের তামাম উচ্চতায় শিস দেয় ঝিলমিলে, ফিসফিসে রূপকথা।
আগুনের ক্ষুধা আর আঁচ নিয়ে, সামান্য পাতায়,
তৈরী হয় গ্রীষ্মের সতেজ বৈভব, নন্দনকানন,
কারণ মাটি, কষ্টঝরা দুঃখকে মেনে নেয়না কখনও,
সবার জন্য চায় উজ্জ্বল বাতাস, টাটকা আগুন, সুস্বাদু জল আর রুটি,
চায়, সূর্য আর রাত, চাঁদ আর ডালের বিস্তার ছাড়া
কোনো কিছুতেই বিভক্ত না হোক পৃথিবীর তাবৎ মানুষ।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০১
XLII, from `100 Sonnets of Love', by Pablo Neruda
Friday, 1 August 2014
Monday, 28 July 2014
(২৭) নগ্নতায়, তুমি সরল
নগ্নতায় তুমি সরল, তোমারই দুই হাতের মতন,
মাটিময়, মসৃণ, স্বচ্ছ, সুডৌল,
চাঁদের আঁকিবুঁকি রেখা, আপেলের সরু পথ আঁকা।
নগ্নতায় তুমি তন্বী গমের শীষ।
নগ্নতায় তুমি কিউবার নীলাভ শান্ত রাত,
আঙুর-লতা, নক্ষত্র-বিথী জড়ানো চুলে।
নগ্নতায় তুমি সোনালী বিস্তীর্ণ-বিশাল,
গীর্জার মাথায় সূর্যকিরণ যেন।
নগ্নতায়, তুমি তোমারই কোনো নখের মতন,
সূক্ষ্ম, গোলাপী, বাঁক-খাওয়া, আ-সূর্যোদয়,
তারপর, যেন তুমি পাতালের বাশিন্দা কোনো।
যেন লম্বা শুঁড়িপথ জুড়ে পোশাক আর গৃহকন্নায়
ফিকে হয়ে যায় তোমার স্বচ্ছ আলো – ধরাচুড়ো প'রে,
পাতা ঝরিয়ে হয়ে যায় কেবল দুটি নগ্ন হাত।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২৬
XXVII from `100 Sonnets of Love' by Pablo Neruda

Friday, 25 July 2014
(২৮) দয়িতা, বীজ থেকে বীজে
দয়িতা, বীজ থেকে বীজে, গ্রহ থেকে গ্রহে,
যেখানেই বাতাস তার জাল ছড়িয়ে দেয় ছায়াঘেরা দেশে,
যুদ্ধ হেঁটে যায় রক্তাক্ত পায়ে,
দিনের মধ্যে বিঁধে থাকে রাতের কাঁটা
দ্বীপপুঞ্জ, সেতু অথবা পতাকা ওড়ানো রাস্তায়, সবখানে,
আমরা শুনি দ্রুতগামী পলাতক হেমন্তের করুণ বেহালা,
দেখি পানপাত্রের কোনায় রিনরিনে সুখের ঝলক,
অথবা থমকাই অশ্রুপাতের বেনো জলে।
উদ্ধত বাতাস নিশান ওড়ায়,
ঝাড়ে জমাট বাধা তুষারীয় চুল,
পরে ফিরবে আবার ফুলের মরশুম নিয়ে।
সেই হেমন্তকে ভস্ম করিনি আমরা,
তার পরও সুস্থির মাটিতে গজিয়েছে, বেড়েছে, ভালবাসার ফুল,
শিশিরের এক বিন্দু জলের মত দৃপ্ত অধিকারে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২৫
XXVIII, from `100 Sonnets of Love', by Pablo Neruda

Thursday, 24 July 2014
(২২) ভালোবেসেছি তোমায় বহুবার, দেখার আগেই
ভালোবেসেছি তোমায় বহুবার, দেখার আগেই,
মনে পড়েনি তবু একবারও, চিনিনি তো চাহনি তোমার,
বেভুল কল্পনায় নরাশ্ব কে বা খোঁজে ঝাঁঝাঁ দুপুরের রোদে?
গমের সুগন্ধের মত অধরা প্রেম ছিলে তাই।
অথবা আবছায়া ছিলে যেন জুনের ভরা জোছনায়
সুদূর আঙ্গলে, ধরে ছিলে পানপাত্র ঠোঁটের কোনায়,
নাকি ছিলে সেই তন্বী গীটার, যার কোমর ছুঁয়েছি আমি
ভর সন্ধেবেলা, বেজে উঠেছিল যা বেগবান সমুদ্রের ঝাঁঝে।
ভালোবেসেছি তোমায় নিজের অজ্ঞাতে,
হাতড়ে ফিরেছি স্মরণ তোমার, চুরি করেছি
তোমার প্রতিমা, অথচ ছিলে তুমি বরাবর চেনা
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২৪
XXII from `100 sonnets of Love' by Pablo Neruda

তোমাকে ছুঁয়ে, কাছে পেয়ে, থমকে যায় আমার জীবন,
চোখের পলকে অধিকার নিলে তাই, রাণীর মহিমায়
দাবানলের মত; আগুনেই যে রাজত্ব তোমার।-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২৪
XXII from `100 sonnets of Love' by Pablo Neruda
Monday, 21 July 2014
(৫৪) আলোকচুম্বী মন
আলোকচুম্বী
মন, দানবীয়
উজ্জ্বলতা,
আঙুর
স্তবকের মত দৃপ্ত দুপুর,
আমরা
অবশেষে এখন নিরালায়,
নির্জনতাহীন,
উন্মাদ
নগরের হিংস্রতা থেকে বহু দূরে।
একটি
অখণ্ড রেখায় যেভাবে আঁকা যায়
পায়রার সুডৌল শরীর,
যেভাবে
আগুনের আঁচ শান্তি লালন করে
তুমি-আমি
সেই নিবিড় পবিত্রতায় রচনা
করেছি এই মায়াময় নীড়,
এখানে
মনন আর প্রেম বাঁচে সাহসী
নগ্নতায়।
তীব্র
স্বপ্ন,
তিক্ত
সম্ভাবনা
হাতুড়ি-খোয়াবের
চেয়ে কঠোর সংকল্প
ভারী
করেছে আমাদের যুগল পাল্লাকে
যতক্ষণ
না প্রেম আর বুদ্ধির যমজ ডানা
আমাদের
তুলাদণ্ড তুলে ধরে আকাশে,
আর
সেভাবেই সৃষ্টি হয় এই মোহন
স্বচ্ছতা।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২১
LIV from `100 Sonnets of Love', by Pablo Neruda
Sunday, 20 July 2014
(৯৩) তোমার হৃদয় যদি কখনো স্তব্ধ হয়ে যায়
তোমার হৃদয় যদি কখনো স্তব্ধ হয়ে যায়
ধমনীতে থমকায় উষ্ণ স্পন্দন
কণ্ঠস্বর বাতাসের মত নিথর হয় যদি
তোমার আঙুল হঠাৎ যদি উড়তে ভুল করে
দয়িতা, তোমার উন্মুক্ত ঠোঁট
যেন আমার আজীবন বেঁচে থাকার চুম্বন নিয়ে
চিরকাল স্থির হয়ে থাকে
সে চুম্বন আমার সঙ্গে থাকবে আমার মৃত্যু অবধি
তোমার আশ্চর্য, শীতল ঠোঁটে চুমু খেয়ে
তোমার দেহের হারিয়ে যাওয়া ফলের স্তবকে সোহাগ জানিয়ে
তোমার নিমীলিত চোখে আলো খুঁজে, হন্যে হব আমি
আর সেভাবেই, পৃথিবীর মাটি মমতায় আলিঙ্গন ক'রে
আমরা মৃত্যুতে বিলীন হয়েও বাঁচব,
একটি অবিনাশী, অফুরান চুম্বনের ভেতর।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২০
XCIII, from `100 Sonnets of Love', by Pablo Neruda

Friday, 18 July 2014
(২১) মুখের ভেতর ছড়িয়ে যায় ভালবাসার স্বাদ
মুখের ভেতর ছড়িয়ে যায় ভালবাসার স্বাদ,
এখন বসন্তহীন কষ্টের প্রহর নয় আর
দুঃখের কাছে বিকিয়ে ফেলেছি যখন দুই হাত,
তোমার চুম্বন যেন ফিরিয়ে নেয় সমগ্র আমায়।
আলোর কপাট রুদ্ধ করুক
তোমার মদির চুল, নিবিড় সৌরভ,
আর যদি ঘুমের ভেতর কেঁদে উঠি,
জেনো শুধু স্বপ্নে আমি এক হারিয়ে যাওয়া শিশু
রাতের পাতা সরিয়ে খুঁজছি তোমার হাত
গমের মত রোদেলা চুম্বন,
মায়াময় দীপ্তি তোমার, সুনিবিড় ছায়া
দয়িতা, স্বপ্নে যেখানে তুমি আর আমি হেঁটে যাই
সেখানে ছায়াময়্তা ছাড়া কিছু নেই,
শুধু তুমি ব'লে দিতে পারো, কখন রোদ উঠবে আবার।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/১৮
From XXI of `100 Love Sonnets' by Pablo Neruda

Thursday, 17 July 2014
(৩৩) দয়িতা, এবার ঘরে ফেরার পালা
দয়িতা, এবার ঘরে ফেরার পালা
যেখানে ঘরের জাফরি বেয়ে উঠে যায় লতানো আঙুর,
গ্রীষ্ম পৌঁছে যায় মধু-মালতীর চকিত পায়ে,
তোমার আগেই, তোমার শোবার আঙিনায়।
আমাদের চুম্বন তামাম বিশ্ব-ভ্রমণ কোরে
মেখে নেয় আর্মেনিয়ার মধুমৃত্তিকা, দেখে নেয়
সিংহলের সবুজ পারাবত, ইয়াংসির প্রাচীন সহিষ্ণুতা,
রাত আর দিনের মত জলের খেলা
আর এখন, এই তো ফিরছি, প্রেয়সী,
সমুদ্র পার হয়ে, দুটি অন্ধ পরিযায়ী পাখি
যে ভাবে নীড়ে ফেরে বহুদূর বসন্তের টানে
প্রেম যে জিরানো ছাড়া উড়তে জানেনা,
তাই আমাদের হৃদয় ফিরে আসে
পরিচিত সমুদ্র-উপকূলে, আমাদের চুম্বন ফেরে ঘরে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/১৭
(From `100 Sonnets of Love' - XXXIII, by Pablo Neruda)

Monday, 30 June 2014
(৮৫) সমুদ্র থেকে রাজপথে অস্পষ্ট কুয়াশা
সমুদ্র থেকে রাজপথে অস্পষ্ট কুয়াশা
শীতার্ত বলদের শ্বাসের মত ধোঁয়াময়,
আর কলকলে জলের দীর্ঘ জিভ, ঢেকে দেয় মুহূর্ত।
অথচ কথা ছিল, এই মাস আকাশী আয়নায় স্বর্গীয় হবে।
বৃক্ষের মধুকোষ থেকে শিস দেয় পাতা,
শহরে ওড়ে হৈমন্তী নিশান,
পাগলীরা নদীকে বিদায় জানায়,
ঘোড়াগুলি হেঁটে যায় পাতাগোনিয়ায় ।
তোমার মুখের ওপর একটি নীরব সন্ধ্যা-লতা
প্রেমের নির্দেশে ক্রমশ এগিয়ে যায় আকাশের দিকে,
যেখানে ঘোড়ার খুর চুরচুর করছে আকাশী স্তব্ধতা।
তোমার রাতজাগা আগুন-শরীরের কাছে ঝুঁকে
ভালবাসি, শুধু তোমার স্তন নয়,
কুয়াশায় ছড়িয়ে জড়িয়ে থাকা হেমন্তের উজ্জ্বল সাগর-নীল রক্তকে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৬/৩০
LXXXV -`100 Sonnets of Love' by Pablo Neruda

Sunday, 29 June 2014
(৭২) শীতার্ততা তার ছাউনিতে ফিরে গেছে
দয়িতা, শীতার্ততা তার ছাউনিতে ফিরে গেছে,
পৃথিবীতে ছেয়ে গেছে তার রেখে যাওয়া হলুদ উপহার
এসো, আমরা দূর মানচিত্রকে কাছে টেনে নিই,
চেনা চুলের মত, যাযাবর-ভালবাসায়।
চলো, বেরিয়ে পড়ি, হয়ত চাকা, ঘণ্টা, জাহাজ,
অথবা বিমানের অশেষ সূর্য-ধোওয়া পথে,
বেরিয়ে পড়ি, দ্বীপপুঞ্জের প্রেমের সৌরভ বুক ভরে নেব বলে,
ঘ্রাণ নেবো বলে সূক্ষ্ম গমের মত প্রসন্নতার।
বেঁধে নাও চুল, যাই চলো, হয়ত উড়াল দিয়ে আকাশে,
হয়ত বা নেমে তরতর, থরথর বাতাসের সাথে, বাতাসের মত,
রেলগাড়িতে নিরুদ্দেশ আরবের পথে, অথবা তোকোপিলায়।
চলো যাই ভবঘুরে দেশান্তরী পরাগের মত
দারিদ্র্যের ছেঁড়া কাঁথা আর গন্ধরাজের টনটনে বেদনার দেশে,
যেখানে রাজারা রাজত্ব করে নগ্ন পায়ে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৬/২৯
My love, winter returns to its billet,
the earth fixes its yellow gifts,
and we caress a distant land,
stroking the hair of the globe-
To leave! now! go: wheels, ships, bells,
airplanes whetted by infinite daylight,
toward the archipelago's nuptial odor,
longitudinal grains of joy!সোহাগ জানাই
Let's go-get up-pin back your hair-take off
and land, run and sing with the air and me:
let's take a train to Arabia, or Tocopilla,
only sailing like a distant pollen:
to piercing lands of rags and gardenias,
ruled by indigent monarchs with no shoes.
`100 Sonnets of Love', LXXII by Pablo Neruda

Tuesday, 10 June 2014
(৪০) সবুজ নীরবতা আর ভেজা রোদ্দুরে
সবুজ নীরবতা আর ভেজা রোদ্দুরে
কাঁপছিল জুন মাস, যেন থিরথিরে প্রজাপতি।
মাতিল্দে, তুমি তখন দখিনা প্রান্তর পেরিয়ে
সমুদ্র আর পাথর ভেঙে, পা রাখলে আতপ্ত দুপুরে আমার।
তোমার হাতে গাঢ় রাঙা ফুলের স্তবক,
হু হু দখিনা বাতাসের রেখে যাওয়া, ওলোটপালোট, ছিন্নভিন্ন শ্যাওলা,
অথচ তোমার করতল সমুদ্রের লবনে কর্কশ, সফেদ,
তুমি বালি থেকে ফুলের বৃন্ত তুলছ আমার জন্যে।
তোমার এই অনাবিল উপহার আমি ভালবাসি,
ভালবাসি তোমার পাথরের মত নিটোল ত্বক,
নখের সূর্যকিরণ, হাসিতে উদ্বেল তোমার মুখ।
আহা, অতলতার প্রান্তে আমার এ ঘর,
এখনে উপদ্রুত দিনে তুমি এনে দাও এক মুঠো নীরবতা,
বালির ভেতর বিস্তীর্ণ, লুকোনো সাগর।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৬/১১
40, `100 Love Sonnets' by Pablo Neruda

Tuesday, 3 June 2014
(৪৩) তোমারই ইঙ্গিত খুঁজি আমি নারীদের ভীড়ে
তোমারই ইঙ্গিত খুঁজি আমি নারীদের ভীড়ে,
রমণীর আন্দোলিত দুরন্ত প্রবাহে, চুলের খোঁপায়,
আধবোঁজা পলক, ফেনীল ঢেউয়ে ভেসে যাওয়া
হালকা পায়ের ভেতর।
হঠাৎ যেন খুঁজে পাই তোমার আয়তাকার নখ,
টুকটুকে চেরির মত, বাঙ্ময়, চকিত আঙুল,
তোমারই মত এলোমেলো মোহনীয় চুল,
সমুদ্রের জলে জ্বলতে থাকা তোমার আদল।
অথচ সেখানে তো নেই তোমার শিল্পিত স্পন্দন,
তোমার আভা, বনভূমি থেকে আনা তোমার কুচকুচে
কালো কাদা, নেই সেই মায়াময় কান।
তোমার মধ্যে বেবাক পূর্ণতা পায় সব,
তুমি এক নির্ভুল অখণ্ডতা। তোমার মিসিসিপির আকাশচুম্বী ঢেউ
আমায় নিবিড় ভাসায় নারীত্বের বিপুল মোহনায়।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৬/০৪
(43, `100 Sonnets of Love', Pablo Neruda)

Wednesday, 28 May 2014
(৯২) তোমার আগে যদি আমার মৃত্যু হয়
তোমার আগে যদি আমার মৃত্যু হয়
অথবা আমার আগে তোমার দেহান্তর,
তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই
কারণ বেঁচে থাকার মত বিপুল আর তো কিছু নেই।
গমের ভেতর লুকোনো ধুলি আর বালির ভেতর সূক্ষ্মতর বালি
আমাদের উড়িয়ে নেয়। মুহূর্তের ঝিরঝিরে স্রোত, বেঘোর বাতাস
আমাদের বাহিত করে বীজের মতন,
অথচ তার পরও আমরা কী অবাক মিলিত হই এক সাথে।
এই প্রান্তর, যেখানে আশ্রয় পেয়েছি আমরা দুজন
যেন এক ফোঁটা পূর্ণ অসীমতা; একে আঁজলা ভরে ফিরিয়ে দিয়েছি
ফের দুজনায়। কিন্তু ভালবাসা, প্রেম যে অপার
যে প্রেমের কোনো জন্ম-মৃত্যু নেই,
আছে শুধু নদীর দুর্মর বেগ,
যেখানে বদলে যায় তীরের মানচিত্র, বদলায় ভালবাসার ঠোঁট।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/২৮
`My love, if I die and you don't' -- Pablo Neruda
XCII, '100 Sonnets of Love'

Monday, 26 May 2014
(৮৭) তিনটি গাংচিল, রোদের ফলার মত
তিনটি গাংচিল, রোদের ফলার মত, ধারালো সুঁচের মত,
সমুদ্রের ওপর শীতার্ত আকাশ বেয়ে চলে যায়
চিলির আন্তফাগাস্তায়; তাই পৃথিবী, বাতাস
দুরুদুরু কাঁপে, যেন রক্তাক্ত পতাকা।
নির্মম পাখির ডানায় ভর করে আসা সেই নগ্ন, নির্জন পথ,
মধুরতা, সঙ্গীত, সমুদ্র-প্লাবন অথবা প্রসবের পূর্বতন
সেই অনিবার্য, অধীর শিহরণ।
(উন্মীল, পরিবর্তনহীন ফুলের মত নিঃসঙ্গতা,
আকাশে ধীর পাপড়ি ছড়ায়,
তারপর মিশে যায় নীলিমার অসীম ফেনায়।)
আকাশে ধীর পাপড়ি ছড়ায়,
তারপর মিশে যায় নীলিমার অসীম ফেনায়।)
সমুদ্রের শীতল ডানা তাবৎ দ্বীপপুঞ্জ পেছনে রেখে
উড়ে যায় চিলির উত্তরপশ্চিম বালিয়াড়িতে
রাত্রি টেনে দেয় তার স্বর্গীয় কপাট।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/২৭
LXXXVII, '100 Love Sonnets by Pablo Neruda'
Wednesday, 21 May 2014
(৫১) তোমার হাসির রুপালি বিদ্যুৎ
তোমার হাসির রুপালি বিদ্যুৎ
যেন কোনো বৃক্ষকে তড়িৎ-স্পৃষ্ট করে আধাআধি ভাগ করে দেয়,
যেন এক রিনরিনে সূক্ষ্ম তরবারি, আকাশ থেকে নেমে
ভেদ করে বৃক্ষের আমূল হৃদয়।
এ হাসি শুধু জন্মাতে পারে বনভূমি
আর তুষারঝরা পাহাড়ের দারুণ উচ্চতায়,
বাতাসের অনাবিল আনন্দ যেখানে পত্পত্ ওড়ে।
প্রিয়তমা, এ হাসি আরাউকানিয়ার উত্তরাধিকার।
আহা, পার্বত্য দয়িতা আমার, চিলির আগুন-পাহাড়,
তোমার হাসির বিদ্যুৎ ফালি ফালি করুক তাবৎ অন্ধকার,
রাত্রি, সমস্ত সকাল, আচম্বিত মুগ্ধ দুপুর।
তোমার হাসির দামাল উল্লাস এভাবেই জীবনের বৃক্ষ ছুঁয়ে যাক,
আর সবুজ টিয়ের মত অগণিত পাখি,
চমকে উঠুক, ঝাঁপ দিক আকাশে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/২১
51, from, '100 Love Sonnets by Pablo Neruda'

Monday, 19 May 2014
(৫২) তুমি গান গাও, যেন আকাশে সূর্য ওঠে
তুমি গান গাও, যেন আকাশে সূর্য ওঠে
যেন সবুজ জিভে রিনরিনে সুর ভাঁজে সরল পাইন
যেন শীতের বুক চেরে পাখির সুরেলা শিস।
তোমার কন্ঠস্বর মুহূর্ত থেকে গমের তুষ ছাড়িয়ে নেয়।
সাগর তার গভীর শস্যভাণ্ডারে জমিয়ে তোলে ঘন্টাধ্বনি,
পায়ের খসখস, শেকলের ঢং আর গুঙিয়ে ওঠা কান্না,
জমিয়ে তোলে সুরহীন ধাতুর আওয়াজ, ভবঘুরে
ছ্যাকড়া গাড়ির করুণ ক্যাঁচক্যাঁচ।
এত অঢেল শব্দপতনের মধ্যে আমি শুধু শুনি তোমার গান ,
তীরের মত অব্যর্থ, গতিময়
আর বৃষ্টিবিন্দুর মত ভারী, আনত।
তোমার কণ্ঠস্বর যত উদ্ধত তরবারিকে ছড়িয়ে ছিটিয়ে
ফেলে নিমেষেই, নিয়ে আসে ঝাঁকা ঝাঁকা নীলাভ ঘাসফুল।
তোমার গান আমার সংগে ডানা মেলে আকাশে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/১৯
Sonnet 52, from 100 Sonnets of Love - Pablo Neruda
`You sing and your voice peels the husk'

Thursday, 15 May 2014
(১১) তোমার চুল, কণ্ঠস্বর, মুখের মদিরতা
তোমার চুল, কণ্ঠস্বর, মুখের মদিরতা আমাকে টানে।
নির্বাক, বুভুক্ষু আমি পায়চারি করি খাঁ খাঁ রাস্তায়।
রুটি মেটাতে পারেনা আমার গহন অভাব। ভোরের আলো
আমাকে তছনছ করে। তোমার তরল পদক্ষেপ খুঁজি, প্রতিনিয়ত।
তোমার জ্যোত্স্না-ঝরানো হাসি, বুনো শস্যের রঙ-মাখা
অপরূপ হাত, আমি গ্রাস করতে চাই।
তোমার চাঁদের কলার মত নখ,
বাদামের মত সম্পূর্ণ ত্বক আমি গ্রাস করতে চাই।
আমি গ্রাস করতে চাই তোমার শরীরের তাবৎ সূর্যকিরণ,
শাণিত নাক, উদ্ধত মুখ,
চোখের পাতার চকিত ছায়াময়তা।
তাই আমি কবিতার বুভুক্ষু প্রান্তরে সূর্যাস্ত খুঁজি,
খুঁজি তোমার আতপ্ত হৃদয়, যেভাবে শিকার খোঁজে
কুইত্রাতুয়ের পাহাড়ী সিংহ, টানটান নিমগ্নতায়।
-আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/১৬
`I crave your mouth, your voice, your hair.' - 11 from `100 Sonnets of Love' by Pablo Neruda.

Wednesday, 14 May 2014
(১৪) তোমার চুলের বর্ণনায় কাটাতে পারি
তোমার চুলের বর্ণনায় কাটাতে পারি তামাম জীবন
আঁকতে পারি এক একটির নিবিড় সুন্দরতা
অন্য প্রেমিক অন্য চোখে দেখে নেয় ভালবাসার মুখ,
তোমার চুলের বিন্যাসে আমি পাই আমার মুগ্ধতা।
ইতালিতে তোমার নাম ওরা রেখেছে মেডুসা,
নাগিনীর মত আউলানো চূর্ণকুন্তল
আমি বলি তরঙ্গময়ী; আমার হৃদয়
খুলতে জানে সে চুলের তাবৎ আগল।
যদি নিজের দুর্ভেদ্য চুলের কোনো জটিল ধাঁধায়
তুমি হারাও বেভুল, তবু ভুলো না এ প্রেম
কত জাদুময়, কত অপরূপ তোমার চুলের বিস্ময়
আনপথে, নির্জন অন্ধকারে,
মুহূর্তের কান্না ভেঙে সূর্য-রোশনাই
তোমার চুলের মিনারকে যেন সমুজ্জ্বল করে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/১৫
`I don't have time enough to celebrate your hair.' - 14 from '100 Sonnets of Love' by Pablo Neruda.

Tuesday, 13 May 2014
(৮৯) আমার মৃত্যুর পর, হাত রেখো আমার চোখে
আমার মৃত্যুর পর, হাত রেখো আমার চোখে,
প্রিয় আঙুলের আভা আর গমের সতেজ ঘ্রাণ
বয়ে যাক আমার ওপর। আমার ভাগ্যরেখা পাল্টে দেওয়া
তোমার কোমলতা ঘিরুক আমায়।
নিবিড় ঘুমের ভেতর তোমার অপেক্ষায়, আমি চাই, তুমি বাঁচো অপরূপ;
তোমার কান, বাতাসের শঙ্খ শুনুক; সমুদ্রের যে ঢেউ
আমরা ভালোবেসেছি, তোমার সত্তা তার সুবাস নিক প্রতি পল,
তোমার পায়ের পাতা স্পর্শ করুক সে বালি, যেখানে আমরা হেঁটেছি এক সাথে।
আমি চাই আমার মমতার ছোঁয়া লাগা সবকিছু নিবিড় বাঁচুক,
আর আমার তাবৎ গীতিকবিতা যাকে নিয়ে, সেই তুমি,
আমার গভীরতম ভালবাসা, নিয়ত পুষ্পিত, পল্লবিত হও।
এভাবেই আমার প্রেমের নির্দেশে তুমি স্পর্শ করবে তামাম বিশ্ব,
এভাবেই আমার ছায়া ভাসবে তোমার চুলের নির্জনতায়,
এভাবেই সব কিছুতে সুরেলা ঘণ্টার মত বাজবে আমার গানের প্রেরণা।
---অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/১৩
`When I die, I want your hands on my eyes' , 89, from `100 Sonnets of Love', by Pablo Neruda.

Sunday, 11 May 2014
(৩) বেদনার্ত প্রেম, তুমি আবেগের সুতীক্ষ্ণ শস্যমঞ্জরীতে
বেদনার্ত প্রেম, তুমি আবেগের সুতীক্ষ্ণ শস্যমঞ্জরীতে
এক অপরূপ নীল ঘাসফুল, কাঁটার মুকুট পরা।
বেদনার ধার তুমি, তীব্র ফুলদল; কী করে কেড়ে নিলে আমার হৃদয়?
কোন্ ক্রুশবিদ্ধতার রক্তপাত এখানে এনেছে তোমায়?
আমার কনকনে পাতায় কেন ঢেলে দিলে
তোমার প্রেমময় আগুনের আঁচ?
সে কোন্ ফুল, পাথর, ধোঁয়ার আঙুল
তোমায় আমার দিকে রাস্তা দেখায়?
সেই ভীষণ মুহূর্তে, থরথর কেঁপেছিল মাটি,
ভোরের সোনালি মদ উপচে পড়েছিল পৃথিবীতে,
আমাদের অবাক করেছিল এক অভাবনীয় সূর্যোদয়।
আর আমার মধ্যে, তখন এক নিষ্ঠুর ভালোবাসা
আমাকে লতার মতো জড়াতে জড়াতে ক্ষতবিক্ষত করে,
আমার হৃদয়ে প্রেমের তরবারি চিরে দেয় দগদগে পথ।
---অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/১২
`Bitter love, a violet with its crown', 3 from "100 Sonnets of Love'' - Pablo Neruda

Saturday, 10 May 2014
(৮১) এখন তুমি আমার
এখন তুমি আমার, তোমার স্বপ্নেরা আমার স্বপ্নে ঘুমুতে যাক।
ভালবাসা, বেদনা আর শ্রম, সবই এবার চোখ বুঁজুক নিবিড় নিদ্রায়।
রাত তার অদৃশ্য চাকায় বাঁক নেয়, আর তুমি আমার পাশে শুয়ে
এক হলুদাভ তৃণমণি।
প্রেম, তুমি ছাড়া আমার স্বপ্নে ঘুমুবে না কেউ আর।
তুমি চলে যাবে, আমরা দুজন হাঁটবো তরল মুহূর্ত-ধারায়।
আমার সাথে আর কেউই পা ফেলবে না ছায়াময়তায়।
থাকবে চির সবুজ, অনন্ত সূর্য, অক্ষয় জ্যোত্স্না-প্লাবন, শুধু তুমি।
এখনই তোমার হাত খুলে ফেলেছে তার পেলব মুঠি,
তালুর যত কোমল তুলিরেখা মুছে যাচ্ছে দ্রুত;
মুদে আসছে ধূসর ডানার মত তোমার পলক।
আর আমি অনুসরণ করছি তোমায়; তোমার ঢেউ-খেলানো স্রোত
আমায় ভাসিয়ে নেয়। রাত, বাতাস আর পৃথিবী ঘোরে নিয়তির পাকে।
তোমাকে ছাড়া আমি শুধু তোমার স্বপ্ন হয়ে থাকি, আর কিছু বলার তো নেই।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/১১/০৫
`And now you're mine. Rest with your dream in my dream.' - 81, `100 Sonnets of Love' by Pablo Neruda.

Monday, 5 May 2014
(৯৯) এমন মূহূর্ত আসবে একদিন
এমন মূহূর্ত আসবে একদিন, যেদিন বৃক্ষের,
নক্ষত্রের নীরবতা বুঝবে মানুষ, পাবে স্বচ্ছতার
নিখাদ আওয়াজ। বেহালার রিনরিনে স্বর ভরে উঠবে
অফুরান জ্যোত্স্নার সৌরভে!
হয়ত সেদিন এক অখণ্ড রুটি
ধারণ করবে তোমার সফেদ ময়ান, তোমার কণ্ঠস্বর
আর হেমন্তের নিখোঁজ ঘোড়াগুলি
তোমার ধ্বনিময়তায় কথা ক'বে।
হয়ত তুমি এমনটাই হুবহু চাওনি কখনো,
তবু, ভালবাসা প্রাচীন রাখালী মধুর মত
ছলকে তুলবে মৃত্পাত্র আমার।
হৃদয়ের এই অঢেল গুদাম, ধুলি-সার প্রান্তরে,
তুমি রস ছেনে তুলবে আবার
টসটসে তরমুজের মত, হারাবে না আর।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/০৫
`Other days will come, the silence' - 99, from `100 Sonnets of Love' by Pablo Neruda.

(৮০) প্রেম, আমি তামাম পৃথিবী ঘুরে
প্রেম,
আমি
তামাম পৃথিবী ঘুরে,
দুঃখের
স্বাদ ছুঁয়ে এসে,
তোমার
কণ্ঠস্বর,
তোমার
গীটারে স্পন্দিত রিনরিনে
হাত,
হেমন্তকে
চুমু দেওয়া আগুনের আঁচ,
আর
আকাশে ফিরে আসা
রাতের
কাছে সমর্পিত হই।
আমি
সবার জন্য চেয়েছি রুটি,
স্বাধীন
অধিকার;
যে
শ্রমিকের কোনো আগামী নেই,
তার
জন্য বেঁচে থাকার মাটি।
কেউ
যেন আশা না করে আমার রক্ত,
আমার
বেদনার গান বোবা হয়ে যাবে,
তবু
যতদিন শ্বাস,
ততদিন
তোমার ভালোবাসাকে কি করে ছেড়ে
থাকা যায়?
তাই ভালোবাসা, স্তব্ধ জ্যোত্স্নার থইথই গান,
উথালপাথাল ভাটিয়ালি ঢেউ তুলুক তোমার তরল গীটার,
যতক্ষণ না আমার চোখ স্বপ্নীল আবেশে নীমিলিত হয়।
উথালপাথাল ভাটিয়ালি ঢেউ তুলুক তোমার তরল গীটার,
যতক্ষণ না আমার চোখ স্বপ্নীল আবেশে নীমিলিত হয়।
জীবনের
ঘুমহীনতা বুনেছে এই বৃক্ষময়
নীড়,
যেখানে
তোমার মায়াবী হাত বাস করে,
পাখির
মত থিরথির ওড়ে,
আর
এক ভবঘুরে মানুষের রাতের ঘুম
পাহারা দেয়,
কী
অপরূপ সুরের মূর্ছনায়।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/০২
`My love, I returned from travel and sorrow' -- Sonnet 80, '100 Love Sonnets' by Pablo Neruda
Thursday, 1 May 2014
(৪৯) আজ এক নতুন সূর্যোদয়
আজ এক নতুন সূর্যোদয়; অতীতের লেবাস ঝরে গেছে মুহূর্তেই
আলোর সোনালী আঙুল আর ঘুম জড়ানো চোখের সাথে সাথে।
আগামী আসবে তার সবুজ ঘাসময় পা ফেলে
আর ভোরের জলোচ্ছ্বাস কেউ রুখতে পারবে না।
নদীর মত সচল তোমার গতিময় হাত, তোমার ঘুম জড়ানো চোখ
কি কেউ রুধতে পারে প্রিয়তমা?
তুমি আকাশচুম্বী আলো আর জমাট বাধা আঁধারের মাঝে
থিরথির কেঁপে ওঠা মুহূর্ত-স্পন্দন।
তোমার ওপর অসীম ডানা ছড়িয়ে আকাশ তোমায়
সযত্নে তুলে, সঁপেছে আমায়,
শুভলগ্নে রহস্যময়, অপরূপ আঙ্গিকে
তাই আমি সূর্যের স্তব গাই, বাঁধি জ্যোত্স্নার গান, বন্দনা করি সাগর,
মুহূর্ত, নক্ষত্ররাজির, আর তোমার প্রাত্যহিক কণ্ঠস্বর,
রাতজাগা ত্বক নিয়ে রচনা করি ভালবাসার গীতিকবিতা।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/০১
It's today: all of yesterday dropped away:: 49 from 100 Love Sonnets of Pablo Neruda.

Tuesday, 29 April 2014
(৬৭) ইসলা নেগ্রায় ঝরে তুমুল বর্ষণ
ইসলা
নেগ্রায় ঝরে দক্ষিণের তুমুল
বর্ষণ
একটিমাত্র
বৃষ্টি ফোঁটার মত স্বচ্ছ আর
ভারী
শীতল
পদ্মপাতায় তাকে ধরে সমুদ্রের
বুক
পৃথিবী
শেখে সুগন্ধী মদে কানা ভরে
ওঠা।
তোমার
চুমুতে সেই ভরা বর্ষা আমায়
দাও
এত
দিনের লবনের স্বাদ,
মাঠের
মধু
আকাশের
হাজার ঠোঁটে ভেজা সৌরভ
আর
শীতার্ত সাগরের শীলিত ধৈর্য
নিয়ে।
কে
যেন ডাকে আমাদের নাম,
নিজ
থেকে সব কপাট খুলে যায়,
জানালার
কানে বৃষ্টি তার গুজব ছড়ায়,
আকাশ
বাড়ে উল্টো হয়ে,
ছুঁতে
চেয়ে মাটির শেকড়।
এক
স্বর্গীয় জাল বোনে আর খোলে
এই অবাক প্রহর,
যে
জালে জড়ানো থাকে সময়ের ঘন্টাধ্বনি,
ফিসফিস
স্বর,
বর্ধিষ্ণু
জীবন,
পথ,
এক
নারী, এক
পুরুষ আর পৃথিবীর আমূল শীতার্ততা।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/৩০
(`The great rain from the South falls on Isla Negra' -- 67 from `100 Sonnets of Love' by Pablo Neruda)
Thursday, 24 April 2014
(৭৮) আমার কোনো শেষ বার নেই
আমার কোনো শেষ বার নেই, নেই চির প্রতিশ্রুতি;
বালির ওপর জয় তার পায়ের ছাপ ফেলে রেখে গেছে।
আমি এক সাধারণ মানুষ, যে মানুষকে ভালবাসতে চায়।
তোমাকে চিনিনা, অথচ ভালবাসি,
কাঁটার উপহার দিইনা কখনো, বেচিনা তার ধার।
কেউ হয়ত জানতেও পারে, আমার হাতে তৈরী মুকুট
রক্ত চায় না, আমি প্রতিরোধ করেছি বিদ্রূপ; হয়ত জানতেও পারে,
আমার আকণ্ঠ উত্তাল ঢেউ সর্বদা ভরা ছিল সত্যের জোয়ারে।
কদর্যতার প্রতিদানে উড়িয়েছি কপোত। আমার কোনো
চির প্রতিশ্রুতি নেই, কারণ আমি আজ, কাল এবং ভবিষ্যতে, ভিন্ন মানুষ,
হয়ত তাই, আমার পরিবর্তনশীল ভালবাসায় এক পবিত্রতা আছে
আমার কাছে মৃত্যুই চূড়ান্ত নিদান। তোমায় ভালবাসি,
তোমার ঠোঁটে যে আনন্দ খেলা করে, তাকে চুমু দিই আমি।
চলো, পাহাড়ের গায়ে খড়কুটোয় এক নিশ্চিন্ত আগুন জ্বালাই।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/২৫
('I have no never-again, I have no always.' - 78 from `100 Sonnets of Love' by Pablo Neruda.)

Wednesday, 23 April 2014
(২০) কদর্য প্রেম, তুমি রোঁয়া-ওঠা লোমশ বাদাম
কদর্য প্রেম, তুমি রোঁয়া-ওঠা লোমশ বাদাম
সুন্দর, তুমি ফুরফুরে রূপসী বাতাস।
কুত্সিত, তোমার বিশাল মুখে ভরে যায় দুইটি অধর,
সুন্দর, তোমার চুমুতে সতেজ তরমুজ।
কদাকার, কোথায় রেখে এসেছ দুই স্তন,
গমের দানার মত কৃশ?
তোমার বুক জুড়ে যুগল চাঁদ দেখিনা কেন
আলোকিত, উদ্ধত মহিমায়?
কুৎসিত, তোমার পায়ের নখের মত এক চিলতে ঝিনুক
নেই কোনো সাগরে। সুন্দর, তোমার শরীরের প্রতিটি ফুল, নক্ষত্র, ঢেউ,
কী আশ্চর্য নিয়েছি টুকে, একে একে
কদর্য, তোমার সোনালী কাঁকাল ভালবাসি;
অপরূপ, ভালোবাসি তোমার কপালের ভাঁজ,
সমস্ত আঁধার আর স্বচ্ছতায় আবিস্তার ভালবাসি তোমায়, ভালবাসা।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/২৪
'My ugly love, you're a messy chestnut.' - 20 from `100 Sonnets of Love,' by Pablo Neruda.

Friday, 18 April 2014
(৯১) ঝিরঝির বৃষ্টির মত বয়স আমাদের আচ্ছন্ন করে
ঝিরঝির বৃষ্টির মত বয়স আমাদের আচ্ছন্ন করে।
সময় অন্তহীন, বিষাদময়;
তার লবনের একটি পালক তোমার মুখ ছুঁয়ে যায়,
আমার আস্তিন ভেজায় তার ক্ষারময় ঘাম।
আমার হাত আর কমলার ঘ্রাণ মাখা তোমার হাতে
সময় কোনো তফাত করে না;
তুষার ঝরায়, বাছাই করে তার যা প্রয়োজন,
আমার ব'লে যাকে পাই, সময় খেয়ে নেয় সেই তোমার জীবন।
তোমাকে উজাড় করে দেওয়া আমার দিনরাত
স্ফীত হয় বছরের ভারে, যেন থোকাথোকা ফল,
তারপর, কাদায় ফিরে যায় একদিন সেই সোনালী আঙুর।
আর মাটির গহীনেও যেন বয়ে যায় মুহূর্তধারা
প্রতীক্ষা করে, বৃষ্টি ঝরায় -- ধুলি-সার না-থাকাকে
একদিন সে মুছে দিতে চায়।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/১৯
`Age covers us like drizzle', 91 from '100 Sonnets of Love', by Pablo Neruda.

Thursday, 17 April 2014
(১৩) তোমার পায়ের পাতা থেকে চুলে এক আলো
তোমার পায়ের পাতা থেকে চুলে এক আলোর আভাস
তোমার পেলব শরীরকে যা দেয় অতুল সবলতা
সে তো ঝিনুকের ঠাণ্ডা ঝিলিক নয়, নয় রুপালি শীতার্ততা,
সে যে অখণ্ড রুটির আভা, আগুনের নিবিড় হাবাস।
তোমার ভেতর যে ফসল ফলে উঁচু ক্ষেত ভরে
সুসময়ে মথিত ময়ান ফুলেছে তিলতিল,
তোমার স্তনকে সুমণ্ডিত করে সে রুটির ময়ান
আর আমার প্রেম কয়লার আঁচ হয়ে প্রতীক্ষা করে।
আহা, স্ফীত রুটি, ভোরের আলোর মত তোমার কপাল,
চরণযুগল, মুখগহ্বর, গ্রাস করি আমি,
ভালবাসা, কী নতুন আলো দেখায় তোমার সকাল।
আগুন তোমার রক্তে আনে আঁচের প্রত্যাশা,
ঝুরঝুর ময়দা দেয় শুদ্ধতার পাঠ, রুটির কাছে
শেখো তুমি মদির উচ্চারণ, ভালোবাসা।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/১৮
`The light that rises from your feet', 13 from '100 Sonnets of Love' by Pablo Neruda.

Wednesday, 16 April 2014
(৬৪) আমার জীবনের রঙ প্রেমের জখমে
আমার জীবনের রঙ প্রেমের জখমে বেগুনি যখন,
তখন আমি তড়িঘড়ি অন্ধ পাখির মত পালিয়ে
শেষে তোমার জানলায় পেখম গুটিয়ে বসতেই
তুমি শুনতে পেলে আমার ভাঙা হৃদয়ের ফিসফিস স্বর।
সায়াহ্ন-সাঁতার থেকে উঠে এসে, তোমার বুকে মাথা রেখে
বেভুলে গমের সুগন্ধী স্তূপে নিবিড় হারিয়ে যেতে যেতে
তোমার হাতেই বেঁচেছি জীবন, তোমার আনন্দের দিকে
উঠে গেছি সরল বৃক্ষের মত, সমুদ্রের থৈ থৈ ঠিকানার পর।
তাই তোমার কাছে আমার ঋণ কেউ জানবেনা, প্রেম,
কতটা স্বচ্ছতা, কতটা মাটির গন্ধ লেগে আছে,
আমার দেশের কাদায় বোনা শেকড়ের মত।
তোমার কাছে আমার যা কিছু ঋণ, সব মিলে গেলে,
হয়ত একটি উজ্জ্বল নক্ষত্র হবে, অথবা বালুময় প্রান্তরে সুশীতল জল,
যেখানে ভবঘুরে বিদ্যুতের দিকে তাকিয়ে থাকে মুহূর্তের চোখ।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/১৭
`My life was tinted purple', 64 from '100 Sonnets of Love' by Pablo Neruda.

Monday, 14 April 2014
(৪৮) দুই সুখী প্রেমিক মিলে তৈরী হয় অখন্ড রুটি
দুই সুখী প্রেমিক মিলে তৈরী হয় অখন্ড রুটি
ঘাসের ওপর এক ফোঁটা টলমলে চাঁদের শিশির।
হেঁটে যেতে দুই ছায়া ঢেউ খেয়ে মেশে। বিছানায়
তারা হয়ত এক চিলতে সূর্য ফেলে যায়।
সত্য থেকে ছেনে আনে তারা একটি দিবস;
তাকে বাঁধে দড়ি নয়, সৌরভের টানে; শান্তির পাপড়ি ধরে রেখে
তাদের শব্দ কাঁচের মত হয় না চুরমার
তাদের সুখ, উঁচুতে বাঁধা কোনো স্বচ্ছ মিনার।
বাতাস আর সুগন্ধী মদ বন্ধু হয়ে তাদের সাথে যেতে চায়,
তারা পায় মাঠ ভরা দেব্পুষ্পের উত্তরাধিকার
রাত তাদের দেহের ওপর ঝুরঝুর পাপড়ি ঝরায় |
দুই সুখী প্রেমিক যাদের শেষ নেই, মৃত্যু নেই
বেঁচে থাকতে গিয়ে তারা বহুবার ফোটে আর ঝরে
তাই প্রকৃতির মত তারা মৃত্যুহীন, অনন্ত ঋতুর পরিসরে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/১৫
'Two happy lovers make one bread', 48 from`100 Sonnets of Love' by Pablo Neruda.

(৪৬) নদীর গাঢ় জল আর কুয়াশা
নদীর গাঢ় জল আর কুয়াশা নিংড়ানো
যত অযুত নিযুত তারা আকাশে ভীড় করে
সেখান থেকে ভালবাসার তারাটিকে বেছে
আমি নিশ্চিন্তে ঘুমুতে যাই রাতের পহরে।
সবুজ সাগর, সবুজ শীতার্ততা,
পাতাময় ডাল আর ঢেউ সুনিবিড়,
এর ভেতর শুধু একটি ঢেউ বেছে নিলাম
-- সে তোর অবিভাজ্য শরীর।
ফোঁটা ফোঁটা চুঁয়ে পড়া জল, লতানো শেকড়,
আকাশের যে জরির শেষ নেই,
সব ঝিলিকেরা একদিন যেখানে মিলবেই
সেই তোর দামাল চুল একান্তই চাই।
স্বদেশের উদার হাতের দান, শত মধুময়
এখান থেকে নিলাম তোর বন্য হৃদয়।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/১৪
`Of all the stars I admired, drenched', 46 from `100 Sonnets of Love' by Pablo Neruda.

(৬) বনভূমির হারানো পথে
বনভূমির হারানো পথে ভাঙা ডাল তুলে
তার ফিসফিস তৃষিত ঠোঁটে নিয়ে শুনতে পাই
বৃষ্টির ক্রন্দন, ভাঙা ঘন্টার ঢং,
অথবা কোনো ছিঁড়ে যাওয়া হৃদয়ের বেদনার ঘাঁই।
দূর থেকে মনে হয়, গভীর রহস্য,
মাটির তলায় চাপা পড়ে আছে
যেন এক গুমোট চিত্কার, হেমন্তের ভারে,
ভিজে অন্ধকারে, আধখোলা পাতার নীচে।
বনের স্বপ্ন ভেঙে গেলে, পাতাময় হেজেলের ডাল
যেন নাড়া দেয় চেতনার গহন আবহমান,
আমার জিভের ডগায় সুবাসিত গান গেয়ে উঠে।
যেন আমার শৈশবের হারানো শেকড় কাঁদে
যেন ফেলে আসা মাটি আকুতি জানায়,
আর আমি সেই ঘ্রাণের আঘাতে, থমকাই নিস্পন্দময়।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/১৩
`Lost in the forest, I broke off a dark twig', 6 from `100 Love Sonnets' by Pablo Neruda.

Saturday, 12 April 2014
(৪৪) ভালবাসি, অথচ বাসি না তোমায়
ভালবাসি, অথচ বাসি না তোমায়,
সব সজীবেরই তো দুই দিক থাকে;
নৈঃশব্দের ডানায় যেমন শব্দের ভার,
যেমন শীতলতার উল্টো পিঠ আগুনকে রাখে।
ভালবাসব বলেই বাসতে যে চাই,
ছুঁতে চাই বারবার সে অসীম অনুভব
শেষ মুহূর্ত ধরে বাসব বলেই
এখনো ভালোবাসিনি যেন তোমার সৌরভ।
ভালবাসি অথচ বাসি না তোমায়,
চিরদিন একগোছা চাবি ধরে আছি,
এক দিক খুলে গেলে -- আনন্দের হাট, অন্যদিকে -- সংসারের তুচ্ছ কানামাছি।
ভালোবেসে প্রেম বাঁচে যুগল জীবন,
ভালবাসি তবু, হ'লে প্রেমের আকাল,
ভালবাসি তাই, প্রেম, তোমায় আবার, প্রেমময় যদি হয় সবুজ সকাল।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/১২
`You must know that I do not love and that I love you', 44 from `100 Sonnets of Love', by Pablo Neruda.

Wednesday, 9 April 2014
(১০) গান, বনভূমির মত ফুরফুরে
গান, বনভূমির মত ফুরফুরে তার সুন্দরতা;
যে ভাবে আলো চলে যায় গন্ধর্বমণি, কাপড়, গম অথবা ফলের ভেতর,
আর একটি ভাস্কর্য তৈরী হয়, লহমায়,
যে ভাবে নারী ঢেউ-এর দিকে তার টাটকা সুবাস মেলে দেয়।
তার তামাটে পায়ের কাছে তুলি বোলায় সমুদ্রের ঢেউ,
ফিরে ফিরে পায়ের ছাপ আঁকে বালির ওপর,
আর তার কমনীয়, গোলাপি আগুন তৈরী করে এক স্বকীয় বুদবুদ
যাকে ধরে রাখতে পাল্লা দেয় সূর্য, সাগর।
অপরূপ, অফুরান ফেনার প্রতিধ্বনি তুমি।
তাই, ঠাণ্ডা লবণ ছাড়া কিছুই যেন না ছোঁয় তোমায়,
তোমার অটুট বসন্তে বিঘ্ন না ঘটায় যেন প্রেম।
জলের ভিতর তোমার নিটোল নিতম্ব
তৈরী করুক এক নতুন আয়তন, যেন শাপলা অথবা রাজহাঁস,
চিরন্তন স্ফটিকে ভাসমান, কোনো অজর ভাস্কর্যের মত।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/১০
`This beauty is soft-as if music and wood' -- 10 of `100 Sonnets of Love', by Pablo Neruda.

Tuesday, 8 April 2014
(৩৯) তোমার জাদুময় আঙুল
তোমার জাদুময় আঙুল যতক্ষণ না ফুলের মত
শান্তির পাখনা ছড়ায়, ততক্ষণ ভুলে থাকি
সেই একই হাত কী ভাবে সেঁচন করে লতার শেকড়,
কী ভাবে গোলাপের মেটায় পিপাসা।
গৃহপালিতর মত তোমার পিছু নেয় তোমার
আচড়া, ঝারি -- মাটি চাটে, কাদা কামড়ায়,
উন্মুক্ত করে দেয় মাটির গভীর সুবাস,
তোমার আঙুলে মৌমাছির দৃপ্ততা, দরদ মিশুক,
যে আঙুল স্বচ্ছ শাবকের মত ফোঁটা ফোঁটা জল মাটিতে ছড়ায়
যে হাত ফের আবাদ করে আমার হৃদয়।
পাথরের মত এই পোড়-খাওয়া বুক
তোমায় কাছে পেলেই তোমার কণ্ঠের কানায় ভরা
বনভূমির জল পান কোরে, আশ্চর্য গেয়ে ওঠে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/০৯
`But I forgot that your hands fed the roots', 39 from '100 Sonnets of Love' by Pablo Neruda.

দেব্পুষ্পের
গনগনে, সতেজ
ঝলক।

Monday, 7 April 2014
(৬৩) গভীর সাগরে গোলাপের মত
গভীর সাগরে গোলাপ-কুঁড়ির মত লুকিয়ে আছে যে মাটি
সেই লবণাক্ত, পতিত মাটিতে শুধু নয়,
আমি হেঁটে গেছি নদীর তীর ঘেঁষে, মিহি তুষারে পা ফেলে;
যেখানে উঁচু, রুখো পাহাড় আমার পায়ের আওয়াজ কান পেতে শোনে।
লতায় জড়ানো, বাতাসের সুরেলা শিসে ভরা আদিম স্বদেশ,
লিয়ান লতার বিষাক্ত চুমুর জালে জড়িয়ে যাওয়া বন,
উড়ে যাওয়া পাখির শীত ঝেড়ে ফেলা, ভেজা চিত্কার;
এই তো আমার নির্মম, দুঃখময়, ভুলে-যাওয়া পৃথিবী।
তামার বিষাক্ত স্তর, ছড়িয়ে থাকা শোরার লবণ
ইতস্তত তুষারে গুঁড়িয়ে যাওয়া মূর্তির মত -- এরাও আমার;
শুধু এরা নয়, লতানো আঙুর, বসন্তের রেখে যাওয়া রক্তিম চেরী, সব কিছু।
আমি পরমাণুর শামিল এইখানে এক অনুর্বর মাটির সন্তান,
যেখানে আঙুর থেকে ঠিকরায় হেমন্তের রোদ,
বরফের পাহাড়ে গড়ে ওঠে ধাতব পৃথিবী।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/০৮
`I walked: not only through the wasteland' - 63 from '100 Sonnets of Love' by Pablo Neruda.

(৯০) মনে হয়েছিল মৃত্যুর হিমেল আঙুল
মনে হয়েছিল মৃত্যুর হিমেল আঙুল খুব কাছে,
আর তাবত জীবনে ফেলে যাওয়ার মত আছ শুধু তুমি:
আমার পার্থিব দিনরাত্রি তোমার মুখের কাছে সমর্পিত,
তোমার ত্বক আমার চুম্বনের স্বায়ত্বভূমি, মাটির সীমানা।
সে মুহূর্তে লেখনীও থমকে গিয়েছিল
ভরে উঠেছিল অবারিত বন্ধুতা আর সম্পদের আকর,
যে স্বচ্ছ গৃহ গড়েছিলাম আমরা দু'জন
তাও মিলিয়ে গিয়েছিল, ছিল শুধু তোমার দুটি চোখ।
কারণ জীবন যখন হিংস্র, তখন ভালবাসা
সব জলোচ্ছ্বাসের চেয়ে উঁচু ঢেউ
তবু, আহা, মৃত্যু যদি দরজার কপাট নাড়ায়
সেই অথৈ শূন্যতার পাশে থাকে শুধু তোমার চাহনি,
বিলুপ্তির পাশে, শুধু তোমার অপরূপ আলো,
ছায়া নির্বাপিত করা, শুধু তোমার অনিঃশেষ প্রেম।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/০৭
'I thought I was dying', XC from '100 Love Sonnets' by Pablo Neruda.

Sunday, 6 April 2014
(৭৭) আজ শুধু আজ
অতীতের ওজন নিয়ে, ভবিষ্যতের পালক নিয়ে,
আজ শুধু আজ।
আজকের ভিতর আমার শৈশবের সমুদ্র পোরা আছে,
যদিও এক আনকোরা কুসুমিত দিনের আঙ্গিকে।
আলোর দিকে, চাঁদের কলার দিকে বাড়িয়ে থাকা তোমার মুখে
যোগ হয় ফুরিয়ে-যাওয়া দিনের বিবর্ণ পাপড়ি
আর অতীত, গতকালের মৃত মুখ চিনে নিতে
এগিয়ে আসে, এক অন্ধকার রাস্তায়, ঘোড়ার খুরের মতো দ্রুত।
আজ, কাল, ভবিষ্যৎ সবই
বলির পশুর মতো আগুনের উত্তুঙ্গ শিখায় ঝলসায়,
আমাদের এক-একটি দিন এইভাবে দহনের অপেক্ষায় থাকে।
অথচ সময় তার ময়ান গুঁড়ো গুঁড়ো ছড়িয়ে দেয় তোমার হৃদয়ে,
আর আমার ভালোবাসা একটি তন্দুর তৈরি করে, আদিগ্রাম তেমুকোর কাদায়,
তাই তুমি আমার সত্তার অখণ্ড রুটি, প্রতিদিন।

Friday, 4 April 2014
(৪৫) বেশি দূর যেওনা কোথাও
বেশি দূর যেওনা কোথাও, এক দিনের জন্যেও নয়,
কারণ ...কারণ, কি করে বলব তোমায়, একটি দিন দীর্ঘ কতখানি,
কী নিবিড় অপেক্ষায় থাকব তোমার, যেভাবে পড়ে থাকে
একটি ফাঁকা ইস্টিশন, সব রেলগাড়ি এক কাতারে ঘুমুতে চলে গেলে।
এক প্রহরের জন্যেও যেও না কোথাও,
কারণ তীব্র যন্ত্রণার ঘর্মাক্ত ফোঁটাগুলি মুহূর্তেই গলগল করে নদী হয়ে যাবে
আর যে গৃহহীন ধোঁয়া ঘর খোঁজে অবিরাম,
তারা আমার নিখোঁজ হৃদয়ে ঢুকে প'ড়ে, শ্বাসরুদ্ধ করবে আমায়।
বালিয়াড়ির ওপর হাঁটতে গিয়ে মিলিয়ে যেও না তুমি,
তোমার চোখের কাঁপন যেন পথভ্রষ্ট না হয় শূন্যতায়
এক লহমার জন্যেও যেও না কোথাও প্রিয়তমা।
কারণ সেই এক নিমিখে তুমি হয়ত যোজন দূরে হারিয়ে যাবে
আর সমস্ত পৃথিবী হাতড়ে, আমি বিভ্রান্তের মত,
প্রশ্ন করব, আর্তনাদ, তুমি কি আসবে? আমায় কি এইভাবে ফেলে রেখে মরতে দেবে তুমি?
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/০৫
`Don't go far off, not even for a day', 45 from `100 Love Sonnets' by Pablo Neruda)

Thursday, 3 April 2014
(৩০) বনভূমির আঁশের মত তোমার চুল
বনভূমির আঁশের মত তোমার চুল, যেন দ্বীপপুঞ্জের সবুজ বনানী
তোমার ত্বকে শত বছরের প্রাচীন ইতিহাস
সাগরের আরণ্যক শোঁ শোঁ শব্দ তোমার শিরায়
সবুজ পাতার রক্ত আকাশ থেকে ঝরে, স্মৃতিতে তোমার।
বনের শেকড় থেকে, জলের ওপর সূর্য-কণার
এই দারুণ বিচ্ছুরণ – এর টাটকা, কড়া, জৌলুস থেকে
আমার হারানো হৃদয়, কেউ ফেরাতে পারবে না।
যে ছায়াময় অতীত আমার সঙ্গে বাস করেনা আর, সেখানে বসত করে আমার অনুভব।
আর তাই যেন তুমি দক্ষিণ থেকে জেগে ওঠো, দ্বীপের মতন,
তোমার মধ্যে ভীড় করে পালক আর বৃক্ষের গুঁড়ি – তোমায় মুকুট পরায়:
আমি সেই ফুরফুরে বনের আঘ্রাণ খুঁজে পাই তোমার ভেতর।
অরণ্যের মজ্জায় যে গাঢ় মধু আমাকে টানে – তাই,
আর তোমার কোমর ছুঁয়ে অনুভব করা বুনো অস্বচ্ছ ফুল,
এই সমস্ত উপাদান, আমার সংগে পৃথিবীতে আসে, আমার সত্তার মতন।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/০৪
(`You have the thick hair of a larch', XXX, from `100 Sonnets of Love', by Pablo Neruda)

Wednesday, 2 April 2014
প্রতিদিন তুমি পৃথিবীর আলো নিয়ে খেলা করো
প্রতিদিন তুমি পৃথিবীর আলো নিয়ে খেলা করো,
ফুরফুরে অতিথির মত ফুলের বিস্ময়ে, জলে, ধরা দাও।
পুঞ্জীভূত ফলের মত যে সফেদ মাথা, আমি দু'হাতের ভেতর
এতটা নিবিড় আঁকড়ে ধরি, তার চেয়ে অনেক অঢেল তুমি।
ভালবাসি বলেই তুমি অনন্য, প্রেম ।
তোমাকে হলদে ফুলের মালায় দেখতে চাই।
কে যেন তোমার নাম আকাশের নক্ষত্রে লিখে রাখে ধোঁয়াময় আখরে।
তোমার অস্তিত্বের আগে কেমন ছিলে তুমি, সে কথা স্মরণ করতে চাই!
হঠাত্, বাতাস তুমুল আছাড় খায় আমার দেয়ালে,
আকাশ একটি ছায়াময় জাল হয়ে লুফে নেয় মাছ।
কোনো না কোনো সময় সব -- সব দমকা ঝড় আলগা হয়ে যায়।
বৃষ্টি মেয়েটিকে বিবসনা করে।
পলাতকা পাখি উড়ে যায়।
বাতাস। বাতাস ।
আমি শুধু মানুষের ক্ষমতার সঙ্গে লড়াই ছাড়া কিছুই পারিনা।
আর ঝড়, ঘুরে ঘুরে কালো পাতা উড়িয়ে নিয়ে আসে,
গতরাতে আকাশে নোঙর ফেলা ডিঙির বাঁধন ছিঁড়ে যায়।
তারপরও তুমি আছ। যাওনি কোথাও।
আমার শেষ কান্নার উত্তর দেবে বলেই যেন, তুমি থেকে যাও,
আমাকে আঁকড়ে ধরো, সে কি ভয়?
তারপরও, কীসের যেন ছায়া সরে যায় তোমার চোখের তারায়।
এখনো, ছোট পাখিটি আমার, তুমি মধুমালতীর স্তবক তুলে আনো,
আমায় দেবে বলে, তোমার স্তনে সেই গন্ধ লেগে থাকে।
যখন এক বিষাদময় বাতাস হনন করে প্রজাপতি,
তখনও, আমি তোমায় ভালবাসি, আমার আনন্দ
তোমার মুখের টুকটুকে লাল ফলে দাঁত বসিয়ে দেয়
আমাকে নিয়ে এত কষ্ট তোমার,
আমার এই নিঃসঙ্গ, আদিম সত্তাকে মেনে নিতে -- যাকে সবাই ছেড়ে যেতে চায়।
কতবার ভোরের শুকতারা আমাদের চোখে চুমু দেয়,
কতবার আমাদের মাথার ওপর ধূসর আভা ঘুরে যায় পাখার মত।
আমার শব্দরাজি তোমার ওপর বৃষ্টি হয়ে পড়ে, তোমাকে আদর জানায়।
বহুদিন তোমার ঝলসানো শুক্তি-শরীর ভালবাসি আমি।
তোমার করতলে সমস্ত পৃথিবী, কল্পনা করি।
পাহাড় থেকে তোমার জন্য গুচ্ছ গুচ্ছ হেসে-ওঠা ফুল আনব এখন,
নীলাভ ব্লু বেল, বাদামী ঝাড়, গ্রামীণ ঝাঁকায় ভরা চুমু।
একটি রক্তিম চেরী গাছকে বসন্ত যা-কিছু করে, তোমাকে আমি তাই করতে চাই।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/০৩
(`Every day you play with the light of the universe', XIV from `Twenty Poems of Love and a Song of Despair', 1924, by Pablo Neruda)

Tuesday, 1 April 2014
(১২) ভরা নারী, ফলন্ত শরীর, গনগনে চাঁদ
ভরা নারী, ফলন্ত শরীর, গনগনে চাঁদ,
শ্যাওলার গাঢ় ঘ্রাণ, আলো-কাদার ছদ্ম অবয়ব
তোমার প্রাসাদে কোন সে স্বচ্ছ উদ্ভাস আমাকে দেখাও?
কোন সে আদিম রাত, যাকে ছুঁতে পারে কোনো পুরুষ, সমস্ত ইন্দ্রিয় দিয়ে?
আহা, ভালবাসা, সে তো জল আর তারায় তুমুল সাঁতার,
বাতাসে আকণ্ঠ ডুব, ময়দার সফেদ গুঁড়োয় অবিন্যস্ত ঝড়;
ভালবাসা, সে তো বিদ্যুতের হঠাৎ-সংঘাত,
এক মধুময়্তায় ভেসে-যাওয়া যুগল শরীর
তোমার পেলব অসীমতা আমি চুমুতে বেষ্টন করি
চিনে নিই তোমার দূর সীমানা, নদীপথ, গ্রাম;
আর তোমার যৌনাঙ্গের আঁচ -- পাল্টে-দেওয়া, সরস, মধুর,
আমার রক্তের সরু গলি ভেদ করে
রাতের দেবপুষ্পের মত, চকিতে নিজেকে উজাড় করে মুহূর্তের নিথরতায়:
তারপর এক ঝলক বিন্দুর মত, হয়ে যায় ছায়াঘেরা, শূন্যময়।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/০২
('Full woman, flesh-apple, hot moon', XII, from 100 Love Sonnets by Pablo Neruda)

Monday, 31 March 2014
(৭৬) এক ঋক্ষের ধৈর্য নিয়ে দিয়েগো রিভেরা
এক ঋক্ষের ধৈর্য নিয়ে দিয়েগো রিভেরা
তাঁর তুলির ডগায় খুঁজে নেন বনের পান্না-গলানো রঙ,
হৃৎ-গোলাপের সিঁদুর-উদ্ভাসন,
তোমার ছবিতে তিনি পৃথিবীর তাবৎ আলো ভরে দেন ।
তোমার অভিজাত নাক
তোমার চোখের চকিত বিদ্যুত
তোমার চাঁদের কলাকে ঈর্ষা-জাগানো নখ,
আর তোমার গ্রীষ্মময় ত্বকে তরমুজের মত সুশীতল, সুস্বাদু মুখ।
তোমার আগুন, ভালবাসা, আরাউকো-উত্তরাধিকার গেঁথে
তিনি তোমাকে দুটি মাথা দেন, আগ্নেয়গিরির সোনালী লাভার মত,
আর উজ্জ্বল কাদাময় তোমার অবয়বের ওপর
তিনি তোমায় বিস্ময়কর আগুনের শিরস্ত্রাণ পরিয়ে দেন:
ওখানেই আমার চোখ গোপনে অঢেল ছুটি নেয়,
তোমার ওই প্রাসাদের মত সুডৌল চুলের রহস্যময়তায়।
অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/০১
('With the patience of a bear, Diego Rivera', 76 in 100 Sonnets of Love, by Pablo Neruda)

(৬২) আমি দুঃখবান , আমরা দুঃখময়, প্রিয়তমা
আমি
দুঃখবান,
আমরা
দুঃখময়,
প্রিয়তমা,
পরস্পরকে
ছাড়া,
ভালবাসা
ছাড়া কিছুই তো চাইনি
অথচ
এত গভীর শোকের পরেও ভাগ্যলিখন
আমাদের
ব্যথা দেয়,
আবার...
আবার
।
তোমার
তুমিকে,
আমার
আমিকে চেয়ে,
নিবিড়
একটি চুম্বনে
সেই
তুমিকে,
একটি
গোপন রুটির ভেতর সেই আমিকে
পেয়ে
আমরা
অসম্ভব এক সরল জীবন রচনা
করেছিলাম
যতক্ষণ
না জানালা দিয়ে ঘৃণার ঝাপটা
এসে পড়ে।
যারা
এই ভালবাসা দেখে ক্রোধে অন্ধ
হয়,
সমস্ত
ভালোবাসাকে তারা কী আশ্চর্য
ঘৃণা করে
একটি
শূন্যময় ঘরে ভাঙাচোরা চেয়ারের
মত
পাংশু,
অর্থহীন,
যতক্ষণ
না তারা ভস্মীভূত হয়
যতক্ষণ
না তাদের অশুভ গজব
সূর্যাস্তের
আলো শুষে নেয় বেবাক।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৩/৩১
(`Woe is me, woe is us, my dearest', LXII from 100 Sonnets of Love, by Pablo Neruda)
Subscribe to:
Posts (Atom)